কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীর মাঝে কৃষি উপকরণ হিসেবে গামছা ও কাছি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওচমানপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওচমানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রায়হান। সার্বিক তত্বাবধানে ছিলেন ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ইব্রাহিম।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা চৌধুরীসহ কৃষক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীর হাতে গামছা ও কাছি তুলে দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে মামুন বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের কৃষিকাজে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে কৃষকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক রায়হান বলেন, কৃষক দলের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, তাঁদের স্বার্থ রক্ষা এবং কৃষিবান্ধব কার্যক্রমে সহযোগিতা করা। তৃণমূল পর্যায়ের কৃষক ও নেতাকর্মীদের পাশে থেকে তাঁদের প্রয়োজন ও সমস্যা চিহ্নিত করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ইউনিয়ন কৃষক দল কাজ করে যাবে।




Tag
আরও খবর