কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে পাঁচজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় চোখের অস্ত্রোপচারের জন্য ২০০ জন রোগীকে বাছাই করা হয়েছে। এছাড়া পাঁচ শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চশমা এবং লক্ষাধিক টাকার ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের ব্যক্তিগত উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রামের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

ক্যাম্পে ১ হাজার ৪০০ রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ১ হাজার ৪০০ রোগীর রক্ত পরীক্ষা করা হয়। চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। অস্ত্রোপচারের উপযোগী ২০০ রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। পাশাপাশি পাঁচ শতাধিক রোগীকে চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন এবং বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়বসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

লায়ন প্রফেসর ডা. এস এ ফারুক বলেন, ‘মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে চিন্তা থেকেই দীর্ঘ ১২ বছর ধরে মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছি। শুধু চক্ষু চিকিৎসা নয়, রোগীদের প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা, চশমা ও ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মিরসরাইয়ের পাশাপাশি ফটিকছড়ির দাঁতমারায়ও ছয় বছর ধরে এ কার্যক্রম চলছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

Tag
আরও খবর