কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি আবুতোরাব উপশাখার উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির আবুতোরাব উপশাখার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম অনলাইন প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে বারইয়ারহাট শাখার অধীনে পরিচালিত আবুতোরাব উপশাখার উদ্বোধন ঘোষনা করেন। এসময় বারইয়ারহাট শাখার ভিপি ও শাখা ব্যবস্থাপক এএসএম ওয়াকার উদ্দিনের সভাপতিত্বে এবং আবুতোরাব উপশাখার ইনচার্জ শাখাওয়াত হোসেন চৌধুরী আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাছরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যাহ চৌধুরী নাজমুল, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুতোরাব বাজার পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক মহিন চৌধুরী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মায়ানী ইউনিয়ন কমিটির সভাপতি ইফতেখার আলম কানন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মঘাদিয়া ইউনিয়ন কমিটির সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক রিংকু, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি বারইয়ারহাট শাখার এফএভিপি এন্ড অপারেশন ম্যানেজার মামুন মেজবাহ উদ্দিন প্রমুখ। অতিথিরা ফিতা কেটে আবুতোবার উপশাখার উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী।
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি বারইয়ারহাট শাখার ভিপি ও শাখা ব্যবস্থাপক এএসএম ওয়াকার উদ্দিন জানান, সোমবার সারাদেশে একযোগে ১০ টি উপশাখার উদ্বোধন কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে করা হয়েছে। তম্মধ্যে অন্যতম আবুতোরাব উপশাখা। আবুতোরাব বাজারের জাহানারা কমপ্লেক্সে উদ্বোধন হওয়া এই উপশাখা বারইয়ারহাট শাখার অধীনে পরিচালিত হবে। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির মূল শাখায় যেসব সুযোগ সুবিধা প্রদান করা হয় তার সবই আবুতোরাব উপশাখায় মিলবে।

Tag
আরও খবর