কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম আন্তঃ স্কুল জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্ট (বালক) ২০২৪ ফাইনালে মিরসরাই উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়। বুধবার বিকালে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ট্রাইব্রেকারে মারুফ মডেল উচ্চ বিদ্যালয় ২-১ গোলে করেরহাট কামিনী উচ্চ বিদ্যালয়কে পরাজিত কওে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মিঠাছরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাইফুল্লাহ দিদার, করেরহাট কামিনী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবীব, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, ২০২৩ সালে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি-মিরসরাই কর্তৃক আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল টুর্ণামেন্ট (জোনাল ফুটবল) উপজেলা চ্যাম্পিয়ন হয় মারুফ মডেল উচ্চ বিদ্যালয়।

Tag
আরও খবর