কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে প্রবাসীদের মিলনমেলা

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে দিনব্যাপী প্রবাসীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) হান্ডি মহামায়া রেস্টুরেন্টে মিরসরাই উপজেলার সর্বপ্রথম ও সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম পত্রিকার উদ্যোগে এই আয়োজন করা হয়।

এসময় মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম পাঠক ফোরাম কুয়েতের প্রতিষ্ঠাতা নুরুল আজিমের সঞ্চালনায় এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য রাখেন জমজম সুইটস এন্ড বেকস্’র চেয়ারম্যান আবুল খায়ের সেলিম, পাঠক ফোরামের উপদেষ্টা রহিম উদ্দিন ভূঁইয়া, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম পাঠক ফোরাম কুয়েতের সভাপতি মোর্শেদ আলম, সাবেক সভাপতি মনজুরুল ইসলাম মনজু, মানবাধিকারকর্মী আহসান উল্ল্যাহ ভূঁইয়া মিলন, জয়নাল আবেদীন, মোহাম্মদ হানিফ, আবুল হোসেন, শামীম হোসেন, আব্দুর রহিম, মেজবা উদ্দিন ও জুয়েল রানা,জয়নাল আবেদীন জানু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আকতার হোসেন, রেদোয়ান হোসেন জনি, আলিম উল্ল্যাহ রিপন, সরোয়ার উদ্দিন প্রমুখ। বক্তব্যে প্রবাসীরা বলেন, বিভিন্নভাবে প্রবাসীরা হয়রানীর শিকার হন। সেসব বন্ধে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া মিরসরাইয়ের হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা পর্বের পূর্বে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রবাসীরা। সব শেষে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া লেকে নৌকা ভ্রমণের মধ্যদিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর