কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বারইয়ারহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগি সদস্য সম্মেলন

মিরসরাই প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন, শেখ হাসিনা নামক দানব ক্ষমতায় থাকলে এদেশ পার্শ্ববর্তী রাষ্ট্রের গরদ রাজ্যে শতভাগ পরিনত হতো। আপনারা স্বৈরাচারমুক্ত হয়েছেন, ফ্যাসিবাদমুক্ত হয়েছেন। কিন্তু তার পেতাত্মারা এখনো দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী মিরসরাই বারইয়ারহাট পৌর শাখার উদ্যোগে স্থানীয় একটি হলে অনুষ্ঠিত কর্মী ও সহযোগি সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জোর করে ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ৫ আগস্ট ছাত্র-জনতার চুড়ান্ত বিজয়ের পর ১ ঘন্টাও টিকতে পারেনি। ১৭ বছরে হামলা করে মামলা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে। জামায়াতের এমন নেতাও আছে যার বিরুদ্ধে ১২১ টি মামলা করেছে। তাঁরা বারবার কারাগারে গিয়েছে, আবার বেরিয়ে আল্লাহর দ্বীনের কাজ করেছে। মহান রব মেহেরবানী করে জামায়াতে ইসলামীকে এদেশের গণমানুষের ভালোবাসার সংগঠনে পরিনত করেছে।

বারইয়ারহাট পৌর জামায়াতের আমীর প্রফেসর মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মোহাম্মদ নুর উদ্দিন সজিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী, নায়েবে আমীর মাওলনা মুকতার আহম্মদ, সেক্রেটারি মাঈন উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক আনোয়ার হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান প্রমুখ।



Tag
আরও খবর