কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজাকার এদেশের ছাত্র-জনতা কেউ নয়, রাজাকার হচ্ছে আওয়ামী লীগ-অধ্যাপক ফজলুল করিম


চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক ফজলুল করিম বলেছেন, 'সেদিন স্বেরাচারী শেখ হাসিনা বলেছেন যারা ছাত্র আন্দোলন করছে তারা ছাত্র না তারা রাজাকারের নাতিপুতি। তখন ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শ্লোগান ধরে তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। যে রাজাকার তকমা দিয়ে তারা দীর্ঘ ৫০ বছর জামায়াত ও শিবিরকে রাস্তায় বের হতে দেয়নি, জামায়াত-শিবিরের নিবন্ধন বাতিল করেছে; জাামায়াত-শিবিরের নিষিদ্ধ করেছে। রাজাকারের তকমা দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে নির্বিচারে হত্যা করেছে, জেল জুলুম অত্যাচারের মাধ্যমে পঙ্গু করেছে; টুপি ও দাঁড়িওয়ালা লোকদেরকে অপমান করেছে। সেই রাজাকারের তকমা এদেশের ছাত্র-জনতা সেদিন অলংকার হিসেবে গ্রহণ করেছে। রাজাকার এদেশের ছাত্র-জনতা কেউ নয়, রাজাকার হচ্ছে আওয়ামী লীগ।'

 শনিবার বিকেলে মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝুলনপোল বেনী মাধব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মী সম্মেলন ইছাখালী ইউনিয়ন জাময়াতে ইসলামীর সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা আমির হোসাইন ও এরফান উল্ল্যাহ'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাঈন উদ্দিন, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদের প্রশিক্ষণ সম্পাদক আনোয়ার হোসেন।

Tag
আরও খবর