কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বর্তমান সরকার সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে: ডেপুটি অ্যাটর্নী জেনারেল এডভোকেট সাইফুর রহমান

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল এডভোকেট সাইফুর রহমান বলেছেন, ‘বর্তমান সরকার একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। শেখ হাসিনার সরকারের সময় যোগ্যতা অনুযায়ী কোন পদে কেউ আসীন হতে পারেননি। কারো চাকুরির জন্য প্রশাসন থেকে তথ্য সংগ্রহের জন্য গেলে বিভিন্ন পর্যায় থেকে দলের তকমা লাগিয়ে যথোপযুক্ত চাকুরি প্রাপ্তি থেকে বঞ্চিত করা হতো। পুলিশ দিয়ে, মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হতো। বর্তমান সরকার চায় কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।’ শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাব বলেন।

মাদ্রাসার সুপার মাওলানা মফিজুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক আবুল হোসাইন ও মাদ্রাসা সহকারী হারুন উর রশিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম। বক্তব্য রাখেন মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওলানা আব্দুল কাইয়ুম, মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা কবির আহম্মদ, জোরারগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফুর রহমান, ব্যবসায়ী নুরুল আলম কোম্পানী, ওচমানপুর উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক নুরুল আনোয়ার, শিক্ষক মাওলানা নুরুল আবছার, মাওলানা আলা উদ্দিন, সাবেক ছাত্র আব্দুল গফুর প্রমুখ। আলোচনা সভা শেষে আযান, জাতীয় সংগীত, কাবাড়ি, ক্বেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।


Tag
আরও খবর