কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শত পরিবারে খাদ্য সামগ্রী ও হাইজিন কিট বিতরণ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শত পরিবারের নারী, পুরুষ, প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মাঝে খাদ্যসামগ্রী ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে। বুধবার  (২৫ সেপ্টেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র উদ্যোগে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় ও লিলিয়ান পন্ডস এর অর্থায়নে উপজেলার ধুম ও দুর্গাপুর ইউনিয়নের ৫ শত পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী ও হাইজিন কিট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অপকা'র নির্বাহী পরিচালক মো. আলমগীর, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি) এর প্রোগ্রাম ম্যানেজার এস এম আলী হাসনাইন ফাতমী, সহ-সমন্বয়কারী (হিসাব) সৈয়দ শওকত হোসেন সানী, মনিটরিং অফিসার রকি বিশ্বাস, অপকা কর্মকর্তা মনিরুল ইসলাম চৌধুরী, রিফাত আহমেদ, সায়েদ হাসান কানন, প্রতাপ বণিক, মো. মাহবুব, সুমি দেবী প্রমুখ।

বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র নির্বাহী পরিচালক মো. আলমগীর বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা অপকা বন্যার শুরু থেকে ফেনী জেলার পরশুরাম,  ফুলগাজী,  ছাগলনাইয়া, সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ হাজার মানুষকে রান্না করা খাবার, শুকনো খাবার, খাদ্যসামগ্রী, ডিগনিটি কিট ও হাইজিন কিট বিতরণ করেছে । এই সেবা চলমান রয়েছে। এছাড়াও বন্যা পরবর্তী গৃহ নির্মাণ ও সংস্কারে কাজ করবে অপকা।


Tag
আরও খবর