কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা

মিরসরাই প্রতিনিধি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শনিবার সকালে উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল গফুর। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা আবদুল আলিম, দুর্গাপুর ইউনিয়ন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক রতন চন্দ্র দাশ, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুললিত বিশ্বাস, দক্ষিন জনার্দ্দনপুর সার্বজনীন দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ সোম, শিকারপুর দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক পাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল গফুর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বীর বসবাস রয়েছে। যার ধর্ম সে পালন করবে। তাতে বাঁধা দেওয়ার কারো অধিকার নেই। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের জন্য জামায়াতে ইসলামী যেকোন ধরণের সহযোগীতা করতে সবসময় প্রস্তুত।

Tag
আরও খবর