কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে ১৪ তম দূরন্ত টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দুরন্ত সংঘের আয়োজনে ১৪ তম দূরন্ত টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজশুক্রবার সকাল সাড়ে ১০ টায় আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মোঃ সাইফুর রহমান। প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি বলেন, আমাদের আগামী প্রজন্মকে ভালো রাখতে হলে তাদেরকে খেলাধূলায় উদ্ধুদ্ধ করতে হবে। একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের তরুণ সমাজ অসামান্য অবদান রাখতে পারে। তাই তরুণদের জন্য বেশি বেশি খেলাধূলার আয়োজন করা প্রয়োজন।
দূরন্ত সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হাদীর সভাপতিত্বে এবং ক্লাবের প্রেসিডিয়াম সদস্য সুফী মুহাম্মদ জুনাইদ উল্ল্যাহ ও সহ-সভাপতি নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, ইছাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জসিম উদ্দিন, রাজনীতিবিদ ও সমাজসেবক নুরুল আলম, ইগনাইট মিরসরাই'র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, দূরন্ত সংঘের পৃষ্ঠপোষক সদস্য রহিম উদ্দিন লিটন, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুরন্ত সংঘের সভাপতি সাঈদ উল্ল্যাহ, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য মুসলিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জাহেদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ উদ্দিন, প্রবাসী কল্যাণ সম্পাদক কাউসারুল হক, সহ-অর্থ সম্পাদক শেখ ফাহাদ, সাবেক প্রচার সম্পাদক জাহেদুল আলম তুহিন, সদস্য শাফায়েতসহ সদস্যবৃন্দ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে জোরারগঞ্জ ক্রিকেট সংস্থা একাদশ বনাম মিরসরাই লায়ন্স একাদশ। খেলার ফলাফলে জোরারগঞ্জ ক্রিকেট সংস্থা একাদশ ২ উইকেটে জয়লাভ করে। এবারের টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে।


Tag
আরও খবর