কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক বাবলু, সম্পাদক ইউসুফ মিয়াজী

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ঔষধ ব্যবসায়ীদের সংগঠন বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। আজ রবিবার বিকেলে বারইয়ারহাট পৌরসভার কাশবন রেষ্টুরেন্টে আয়োজিত ত্রি-বাষিক সাধারন সভায় ২০২৫-২০২৮ বর্ষের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন জোবেদা ফার্মেসীর সত্বাধিকারী ওমর ফারুক বাবলু, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আনোয়ারা মেডিকেল হলের সত্বাধিকারী ইউসুফ মিয়াজী এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন মীনা ফার্মেসীর সত্বাধিকারী তাপস কান্তি চৌধুরী। সাধারন সভার প্রথমার্ধে সমিতির সভাপতি মহিউদ্দিন ফেয়ারের সভাপতিত্বে এবং সমিতির সদস্য শাহ ইমরান শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মহসিন আলী ও উপদেষ্টা নিজাম উদ্দিন। দ্বিতীয়ার্ধে নির্বাচন পর্ব পরিচালনা করেন সমিতির উপদেষ্টা নিজাম উদ্দিন ও উপদেষ্টা মহসিন আলী। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া সাধারন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আহম্মদ ছোবহান, সমিতির সাবেক সভাপতি প্রিয়তোষ রায় মানিক, নুরুল করিম, সালা উদ্দিন, মনজুরুল আলম সুজন, মুকুল পাটোয়ারী প্রমুখ। সভায় সমিতির সদস্য নুরুল করিম রুবেলের মায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়।


Tag
আরও খবর