কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাই মানবকল্যান সংগঠনের কমিটি ঘোষণা, সভাপতি দিদার; সম্পাদক সাইফুল

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা মিরসরাই মানবকল্যাণ সংগঠনের ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। মিঠাছরা বাজারস্থ সাসা কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত সংস্থার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দিদারুল আলম ভূঁইয়াকে সভাপতি এবং মাওলানা সাইফুল ইসলাম হাসনাবাদীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচক জাকারিয়া ফারুকী স্বাক্ষরিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি আরিফ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান গনি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন আরিফ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর ও প্রচার সম্পাদক নুরুল আজিম, শিক্ষা ও ধর্ম সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ভূঁইয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন, কার্যনির্বাহী সদস্যরা হলেন শাহিদুল হাসান, রফিকুল ইসলাম সুমন, নাজিম উদ্দিন।

মিরসরাই মানবকল্যাণ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম হাসনাবাদী জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়া, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে মরহুম রেজাউল করিম শাহীর আমন্ত্রণে ২০২২ সালের ২৯ শে আগষ্ট মাত্র ১১ জন ব্যক্তিবর্গের সম্মিলিত সিদ্ধান্তে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। তিনি কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক কর্মকান্ডে নিয়োজিত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সেইসাথে সকল মানবিক ও বিত্তশালী ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Tag
আরও খবর