কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে দারুল আরকাম তালীমুল কোরআন একাডেমীর পুরস্কার বিতরণ

মিরসরাই প্রতিনিধি
জাতীয় পর্যায়ে পুরষ্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান মিরসরাই উপজেলার দারুল আরকাম তালীমুল কোরআন একাডেমীর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠান দারুল আরকাম তালীমুল কোরআন একাডেমীর পরিচালক হাফেজ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং হেফজ বিভাগের শিক্ষক মাওলানা আলা উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিজকুঞ্জরা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা একরাম খান। এসময় দারুল আরকাম তালীমুল কোরআন একাডেমীর পরিচালক হাফেজ মুরাদুল ইসলামের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জোরারগঞ্জ থানা সেক্রেটারী রেদোয়ানুল হক, ফেনী সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আবু তৈয়ব, মাদ্রাসাতুল মাদীনাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবলু, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মাদ্রাসার প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৯৮ জন মেধা তালিকায় থাকা নুরানী, হেফজ বিভাগের শিক্ষার্থী ও নুরানী শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়। এছাড়া ১৪ জন শিক্ষককেও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিয়ের খুতবা, জুমার খুতবা ও জানাযার নামাজ পড়ার প্রদর্শনী করেন।

Tag
আরও খবর