কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ২৮ স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা জানালো ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই

মিরসরাই প্রতিনিধি
৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ২৮ স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা জানালো ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই। শুক্রবার বিকেলে চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত ৫ম বর্ষপূর্তি ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ৫ম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহবায়ক তানভীর হোসেনের সঞ্চালনায় এবং ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই'র প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান ইমনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিনীড় সভাপতি নিজাম উদ্দিন, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মুর্তজা, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন, হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দ্বীন মোহাম্মদ, সোনালী স্বপ্নের সাবেক সভাপতি মইনুল হোসেন টিপু, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই'র উপদেষ্টা এম আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, আনিসুল হক শিমুল, দুর্বার প্রগতি সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, বিডি ক্লিন মিরসরাই টিমের সহ-সমন্বয়ক আইয়ুব আদনান, চাইল্ড কেয়ার বাংলাদেশের পরিচালক তৌফিকুল ইসলাম তপু, মানবতার লক্ষ্যের পক্ষে ওমর ফারুক, মিরসরাইয়ান'র পরিচালক রিপন গোপ পিন্টু, বগাচতর ব্লাড ব্যাংকের সদস্য আমজাদ হোসেন প্রমুখ।



৫ম বর্ষপূর্তি উদযাপন কমিটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল্ল্যাহ ও আরিফুল হাসানের সার্বিক তত্বাবধানে আলোচনা সভা শেষে মিরসরাই, সীতাকুন্ড ও ফেনী জেলার ২৮ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা জানানো হয়। সংগঠনগুলো হলো উদয়ন ক্লাব, জাগ্রত প্রতিভা, রক্তিম ফাউন্ডেশন, রক্তিম পরিবার, আদর্শ বন্ধু ফোরাম, শান্তিনীড়, রক্তের বন্ধনে মিরসরাই, সমাজ বন্ধু যুব সংগঠন, হিতকরী, দূর্বার প্রগতি সংগঠন, অদম্য যুব সংঘ, প্রজন্ম মিরসরাই, সোনালী স্বপ্ন, মিরসরাই সমাজকল্যান যুব সংস্থা, মিরসরাই মানবকল্যান ফাউন্ডেশন, চাইল্ড কেয়ার বাংলাদেশ, বিডি ক্লিন, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, শতাব্দী ক্লাব, বিজলী ক্লাব, যুব উন্নয়ন সংঘ, আলোকিত, মিরসরাইয়ান, বারইয়ারহাট ব্লাড ব্যাংক, সুন্নাহ যুব ফোরাম, সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি, বগাচতর ব্লাড ব্যাংক, আমরা আমরাইতো, মানবতার লক্ষ্যে। সবশেষে ৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটেন অতিথিরা।



Tag
আরও খবর