কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের তত্বাবধানে কামালের পরিবার পেল ১ কোটি ১৪ লাখ টাকার সহায়তা

মিরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের তত্বাবধানে ২ বছর আইনী লড়াইয়ের পর সড়ক দুর্ঘটনায় নিহত মিরসরাইয়ের প্রবাসী কামাল উদ্দিনের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ইতিপূর্বে প্রথম পর্যায়ে ২০২৪ সালের ৭ জুলাই মিরসরাই উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৬৫ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে রবিবার ৪৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে। নিহত কামাল উদ্দিনের দুই মেয়ে, স্ত্রী ও পিতা-মাতার হাতে চেকগুলো তুলে দেওয়া হয়। এপর্যন্ত কামাল উদ্দিনের পরিবারকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ১ কোটি ১৪ লাখ টাকার সহায়তা প্রদান করেন। দ্বিতীয় পর্যায়ে কামাল উদ্দিনের পরিবারের হাতে ৪৯ লাখ টাকার চেক হস্তান্তর করেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাবেক সভাপতি নুরুল আলম ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম।
মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাবেক সভাপতি নুরুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কামাল উদ্দিনের ক্ষতিপূরণ দাবীতে আমরা সমিতির পক্ষ থেকে একটি মামলা করি। প্রায় ২ বছর পর মামলার রায় হয়। এতে কামাল উদ্দিনের পরিবার প্রথম পর্যায়ে ৬৫ লাখ টাকা ক্ষতিপূরন পান এবং দ্বিতীয় পর্যায়ে ৪৯ লাখ টাকা ক্ষতিপূরন পান। আগামীতেও সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতি প্রবাসীদের যেকোন সমস্যায় পাশে থাকবে।
Tag
আরও খবর