কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মধ্যম লুদ্দাখালী ফুটন্ত গোলাপ ক্রীড়া সংঘের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের মধ্যম লুদ্দাখালী ফুটন্ত গোলাপ ক্রীড়া সংঘের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারী ২ দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে ছিল গ্রামীণ বিভিন্ন ধরনের খেলা এবং সমাপনী দিনে ছিল ফুটন্ত গোলাপ ক্রীড়া সংঘের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্র। আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ফুটন্ত গোলাপ ক্রীড়া সংঘের সভাপতি ও ইছাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিপাত হোসেন রাজিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনজুরুল হক মঞ্জু, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজমুল হক, সমাজসেবক আবুল হোসেন বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার সোহেল, ইছাখালী ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, বিএনপি নেতা মাঈন উদ্দিন, পল্লী চিকিৎসক ডা: কামাল উদ্দীনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানর গান পরিবেশন করেন পাখি বাউলিয়ানা, সাহানাজ সাথী, খায়রুল হিরক। সবশেষে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর