কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ওবায়দুল হক খোন্দকার ও নুর নাহার বেগম স্মৃতি সংসদের উদ্যোগে হতদরিদ্র ২শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাইয়ে হতদরিদ্র ২শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক খোন্দকারের বড় সন্তান মহসিন খোন্দকার ও মেজ সন্তান এমদাদ খোন্দকারের উদ্যোগে ওবায়দুল হক খোন্দকার ও নুর নাহার বেগম স্মৃতি সংসদের ব্যানারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


উপজেলার করেরহাট ইউনিয়নের ওবায়দুল হক খোন্দকার বাড়ীতে ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ওমর ফারুক খোন্দকার, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম মেম্বার, বেলায়েত হোসেন সিরাজ মেম্বার, শামীম খোন্দকার, শফিকুল আরাফাত খোন্দকার, টিপু সুলতান, বদিউল আলম, জসিম উদ্দিন, ইউসুফ মেম্বার, করেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সমাজসেবা সম্পাদক আবদুল মোমেন প্রমুখ।


এসময় প্রতি পরিবারকে ১৪ কেজি ইফতার সামগ্রী দেওয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাউল, আলু, ডাল ও সয়াবিন তেল। 



ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক দায়িত্বে থাকা ওমর ফারুক খোন্দকার জানান, প্রতি বছরের ন্যায় এবারও হত দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সারাদিন রোজা রেখে গ্রামের হতদরিদ্র মানুষগুলো যাতে শান্তিতে ইফতার করতে পারে সেজন্য এমন উদ্যোগ নেওয়া হয়।

আরও খবর