কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে চারশ পরিবারের মাঝে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ

মিরসরাইয়ে পবিত্র রমজান উপলক্ষে চারশ পরিবারের মাঝে পুরো মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ব্যবসায়ী জামশেদ আলম। শুক্রবার উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের ট্রান্সপোর্ট নেট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং পার্টনার জামশেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতি পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে চাউল, আটা, তেল, লবন, চিনি, মুগডাল, মসুর ডাল, ছোলা বুট, চিনি, লবণ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মনির, সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটু চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ, প্রজন্ম মিরসরাই’র সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।

এ বিষয়ে জামশেদ আলম বলেন, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আমি মানুষের পাশে থাকতে পেরেছি। আমি দীর্ঘদিন যাবত সমাজসেবা করে আসছি। মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রতি বছরের মত এবারও রমজানের আগে কিছু পরিবারের পাশে দাঁড়িয়েছি। বিশেষ করে ২০১৩ সাল থেকে শুরু করা সামাজিক কর্মকান্ডের এই ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Tag
আরও খবর