কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে উত্তর জামালপুর নূরানী মাদ্রাসার যুগপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর জামালপুর নূরানী মাদ্রাসার ১ যুগ পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার দিনব্যাপী এই আয়োজন উত্তর জামালপুর নূরানী মাদ্রাসার পরিচালক ক্বারী মোঃ নোমানের সঞ্চালনায় এবং মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি হাজী মফিজুর রহমান সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এফ.আই.কে প্রোপ্রার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেড ও আল-সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম খান (সি.আই.পি)। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা আমীর নুরুল হুদা হামিদী। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হিঙ্গুলী ইউনিয়নের আমীর প্রভাষক আবু তৈয়ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম, মিরসরাই উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। এসময় আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে ছিলেন জামালপুর আজিজিয়া হাফেজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মকছুদ আহমদ, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নান, নিজকুঞ্জরা ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা একরাম খান, জামালপুর আজিজিয়া হাফেজুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও মুহাদ্দিস মাওলানা আবদুর রহমান, উত্তর জামালপুর হায়দার আলী জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মাহমুদুল হক।


Tag
আরও খবর