কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি মিরসরাই উপজেলা কমিটি ঘোষণা, সভাপতি রেজাউল করিম, সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) মিরসরাই উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী আদর্শের অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মিরসরাই উপজেলা শাখার ত্রি-বার্ষিক  সম্মেলন আজ শনিবার মিরসরাই কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন মিরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এসএম আতিকুল ইসলাম লতিফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক অধ্যাপক নুরুল আলম রাজু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলার সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকশিস সিটি কর্পোরেশন কলেজ শাখার আহবায়ক অধ্যাপক আব্দুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজমল হোসেন, জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ।

সম্মেলনে মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমকে সভাপতি এবং জোরারগঞ্জ মহিলা কলেজের আইসিটি বিষয়ের সহকারী অধ্যাপক আবুল হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার আহবায়ক অধ্যাপক মোঃ নুরুল আলম রাজু ও সদস্য সচিব অধ্যাপক মোহাম্মাদ নাজিম উদ্দিন স্বাক্ষরিত ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আজমল হোসেন, উম্মে কাউছার, নজরুল ইসলাম, হানিফ ভূঁইয়া, আসমা আক্তার বীণা, কোহিনুর বেগম, আলা উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল, দপ্তর সম্পাদক মোস্তাকিম আহমেদ রনি, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আইন বিষয়ক সম্পাদক ছহিল উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল বাতেন আবিদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রাসেল আহমেদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদত কবির, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, সদস্য আজিম উদ্দিন, রণি মিয়া, ওমর খালেদ, মিনহাজ উদ্দিন, হারুন রশিদ, শামীম মাহমুদ, জাকির হোসেন, শাহনেওয়াজ, কুতুব উদ্দিন তুষার, সুলতানা পারভিন, কামরুন নাহার, ফরিদুল হাসান, আলা উদ্দিন ও জিএম আরিফুল হাসান।

Tag
আরও খবর