কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আলোকিত মিরসরাই মেধা বৃত্তির পুরস্কার বিতরণ

আলোকিত মিরসরাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোকিত মিরসরাই মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলোকিত মিরসরাই ফাউন্ডেশনের সভাপতি গাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক
নুরুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন আলোকিত মিরসরাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম তুহিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোহাম্মদ মহসিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা ও থাইল্যান্ড, আমেরিকা ও অস্ট্রেলিয়ার সাবেক কূটনৈতিক নুরুল আলম,  সাবেক চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা কাজী নুরুল আবছার,শিক্ষানুরাগী আলী হায়দার টিপু, দৈনিক কালের কন্ঠের মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেন, সমাজসেবক আলমগীর হোসেন, আলোকিত মিরসরাই ফাউন্ডেশনের সচিব আইনুল করিম। অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক পরামর্শ ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, আলোকিত মিরসরাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোকিত মিরসরাই মেধা বৃত্তিতে উপজেলার ৫৭ টি সরকারী, বেসরকারী ও কিন্ডারগার্টেন থেকে প্রায় ৬ শত ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তম্মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৭৩ জন কৃতকার্য হয়েছে। কৃতকার্য শিক্ষার্থীদের সার্টিফিকেট, ক্রেস্ট, স্কুল ব্যাগ, প্রাইজবন্ড ও শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করা হয়।



Tag
আরও খবর