কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মিরসরাইয়ে বিএনপির ২২ কিলোমিটারে মোটর শোভাযাত্রা ও সমাবেশ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, বিএনপি ও যুবদলের শীর্ষ ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২২ কিলোমিটারে মোটর শোভাযাত্রা করেছে বিএনপির একাংশ ও অঙ্গ ও সহযোগী সংগঠন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার বড়দারোগারহাট থেকে শোভাযাত্রা শুরু হয়ে বারইয়ারহাট গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বিএনপির ১৫ বছরের আন্দোলনের ফসল জুলাই-আগস্ট বিপ্লব। আন্দোলনে বিএনপি ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। অথচ অনেকে আন্দোলনের ফসল ঘরে তুলতে চায়। বিএনপির নেতাকর্মীরা বেঁচে থাকতে তা হতে দেবে না।
তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র অতীতের মতো অচিরেই ব্যর্থ হবে। মিরসরাই বিএনপির মনের ভাষা বুঝতে হবে। ষড়যন্ত্রকারীরা কেন্দ্রীয় নেতাকর্মীদের ভুল বুঝিয়ে আমাদের নেতৃবৃন্দকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। ষড়যন্ত্রকারীদের দল থেকে বহিষ্কার করে জাতীয়তাবাদী চেতনার মিরসরাইয়ের জনপ্রিয় নেতৃবৃন্দকে দলের দায়িত্ব দেওয়ার আহবান জানাচ্ছি।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, প্রিয় নেতা তারেক রহমান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শান্ত থাকবেন। এই মিরসরাই আপনাদের নেতৃত্বে সকল প্রকার আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহি উদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, মোশারফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মনজুরুল হক মঞ্জু, মাজহারুল ইসলাম চৌধুরী, নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম, আজিজুল হক মেম্বার, ইমাম হোসেন বাবলু, মিয়া সওদাগর, জহির উদ্দিন বাবলু, মোজাম্মেল হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, শরফুদ্দীন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফসার মিয়াজী, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সালমান হায়দার, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ নাঈম সরকার প্রমুখ।


Tag
আরও খবর