কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে শাহীদ চৌধুরীর নেতৃত্বে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বৃক্ষরোপন

মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন রোপন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার বড়তাকিয়ায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়। এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‌'গাছ হলো পরিবেশের পরম বন্ধু। আমরা চাই পরিবেশ সংরক্ষন ও সুস্থ সমাজ গঠনে সকলে একসাথে এগিয়ে আসুক। এই কর্মসূচির মাধ্যমে আমরা নিরাপদ মিরসরাই গড়তে ১ লক্ষ দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের সূচনা করলাম। এটি কেবল কার্বনড্রাই অক্সাইড কমিয়ে পরিবেশকে সমৃদ্ধ করবে না বরং আগামী প্রজন্মের জন্যও একটি সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করবে।'

বৃক্ষরোপন কার্যক্রম শেষ হওয়ার পর দক্ষিণ সৈদালী জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সকল উপস্থিত জনতা দোয়া করেন। স্থানীয়রা জানান, এমন উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সমাজে এক সুস্থ জীবনধারার প্রচার করার পাশাপাশি মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতির বন্ধনকেও মজবুত করবে। শাহিদুল ইসলাম চৌধুরী ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

Tag
আরও খবর