কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে প্রধান কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করলো Marketers Wave

মিরসরাইয়ে প্রধান কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করেছে আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান Marketers Wave। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্কেটার্স ওয়েভের যাত্রা শুরু হলেও প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় শুক্রবার (২২ আগস্ট)। ওইদিন বিকেলে বারইয়ারহাট পৌরসভার হাজী খায়ের সিটি সেন্টারের তৃতীয় তলায় আনুষ্ঠানিক যাত্রায় অংশ নেন উদ্যোক্তাদের পরিবারবর্গ এবং মিরসরাইয়ের বেশ কয়জন সাংবাদিক। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল দোয়া মোনাজাত, সদস্য পরিচিতি ও কেক কাটা। মিরসরাই উপজেলার বিভিন্ন প্রান্তের ফ্রিল্যান্সারদের সমন্বিত উদ্যোগে গড়ে উঠে এই 'মার্কেটার্স ওয়েভ' প্রতিষ্ঠানটি।
উদ্যোক্তারা বলেন, মিরসরাই থেকে শুরু হওয়া এই প্রতিষ্ঠানের শাখা আগামীদিনে দেশের গন্ডি ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে। তারা আরো আশা করেন আগামীতে তারা পুরো মিরসরাইয়ের যুব সমাজকে আইটিতে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ সেবা চালু করবেন। এতে করে আইটির বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ নিয়ে মিরসরাইয়ের যুব সমাজ আরো দক্ষ হবে এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিংবা বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে তারা রেমিট্যান্স আয় করতে পারবেন।

Tag
আরও খবর