কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডা. এস এ ফারুকের আর্থিক সহায়তায় শহীদ শাহীন আরা খানম স্মৃতি ইসলামী পাঠাগার চালু

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুখালীতে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও রওশন-জামান জামে মসজিদ নির্মাতা লায়ন ডা. এস এ ফারুকের আর্থিক সহায়তায় শহীদ শাহীন আরা খানম স্মৃতি ইসলামী পাঠাগার চালু হয়েছে। শনিবার বিকেলে রওশন-জামান জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় শহীদ শাহীন আরা খানম স্মৃতি ইসলামী পাঠাগার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন ডা. এস এ ফারুক। রওশন-জামান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, শান্তিরহাট মিশকাতুন্নবি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহুরুল হক, রওশন-জামান জামে মসজিদের খতিব ও দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুহিউদ্দিন আহমেদ, মোতোয়াল্লি আফজল আহমেদ, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবুল সওদাগর, সাবেক বনবিট অফিসার ও ইউনুস এগ্রোর সত্বাধিকারী মোঃ ইউনুস।

উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুখালীতে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা. এস এ ফারুকের আর্থিক সহায়তায় ২০২১ সালের নভেম্বরে ডা. এস এ ফারুকের পিতা-মাতার নামে দ্বিতলবিশিষ্ট রওশন-জামান জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। ওই মসজিদে ডা. এস এ ফারুকের একমাত্র বোন মহান মুক্তিযুদ্ধে শহীদ শাহীন আরা খানমের নামে ইসলামিক বই সম্বলিত শহীদ শাহীন আরা খানম স্মৃতি ইসলামী পাঠাগার চালু করা হয়েছে।

Tag
আরও খবর