মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর নির্দেশনায় আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বারইয়ারহাটে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা রেল স্টেশন এলাকায় আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশ বারইয়ারহাট পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর হোসেন মীরালীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা আলতাফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আবছার, ধুম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আইনুল কবির আলো, হিঙ্গুলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফারুক, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জহির উদ্দিন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম ড্রাইভার, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদ, বারইয়ারহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম তোমিন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নুর হোসেন নুরা, বারইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সুমন, বিএনপি নেতা জসিম উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা করিম, ছাত্রনেতা জাহেদ, নাজিম প্রমুখ।
৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১১ দিন ৩৫ মিনিট আগে
১৭ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
২০ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
২০ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে