কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে প্রজন্ম মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রজন্ম মিরসরাই’র আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী। শনিবার (৮ নভেম্বর) উপজেলার ২ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪ টি কেন্দ্রে সকালে ও বিকেলে এই পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রজন্ম মিরসরাই’র ভারপ্রাপ্ত সভাপতি রহিম উদ্দিন, সদস্য সচিব ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ নুর। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন গোলাম রব্বানী এবং প্রধান পরীক্ষক ছিলেন সাঈদ হাসান ওভি।
পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, প্রজন্ম মিরসরাইয়ের উপদেষ্টা এডভোকেট সাইফুর রহমান, রাজনীতিবিদ গাজী নিজাম উদ্দিন, দিদারুল আলম মিয়াজী, মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, এডভোকেট নুরুল করিম ইরফান, কামরুল হাসান এফসিএ, জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, সোনালী স্বপ্নের প্রতিষ্ঠাতা সভাপতি মঈনুল হোসেন টিপু।
পরীক্ষা তত্বাবধানে ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক সরওয়ার নিজামী, পরিচালক নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, জোবায়ের আলম ইমন, প্রকৌশলী ওমর ফারুক, নাজিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য পরিচালক, সদস্য ও শতাধিক স্বেচ্ছাসেবক।
প্রজন্ম মিরসরাই’র ভারপ্রাপ্ত সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহেদ নুর বলেন, ‘প্রজন্ম মিরসরাই বিশ্বাস করে, মেধাবৃত্তি পরীক্ষা শুধুমাত্র পরীক্ষা নয় বরং শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই, সৃজনশীল চিন্তা বৃদ্ধি এবং সুস্থ্য প্রতিযোগিতার চেতনাকে শক্তিশালী করার একটি ধারাবাহিক প্রয়াস। আমাদের অন্যান্য শিক্ষামূলক কর্মকান্ডের অন্যতম মেধাবৃত্তি আয়োজন।’

Tag
আরও খবর