চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত। ‎কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি

মিরসরাইয়ে ৩৬ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা

চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের আয়োজনে ৩৬তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির ১২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১৫ টি হলরুমে ৩৫ জন হল পর্যবেক্ষকের তত্বাবধানে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম,  উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল হক, সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইয়াছিন মিজান, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমরান হোসেন শামীম, কেন্দ্র সচিব ও করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভ‚ঁইয়াসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি।
এবারের পরীক্ষায় সংগঠনের সভাপতি ছালেহ আহমদ ডিপটি পরীক্ষা নিয়ন্ত্রক, দিলীপ কুমার বনিক আহবায়ক ও সংগঠনের সদস্য টিটু নাগ মেধাবৃত্তি পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, ‘উদয়ন ক্লাব ১৯৮৮ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ৩৬ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১৯৯৯ সালে সংগঠনটি স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলায় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।’

Tag
আরও খবর