কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শতাব্দী এলিট কাপ ক্রিকেট টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন নাইন উইংস

মিরসরাইয়ের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শতাব্দী ক্লাব আয়োজিত ‘শতাব্দী এলিট কাপ দিবা-রাত্রী ক্রিকেট টুর্ণামেন্ট’ সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। একইদিন রাত ১২ টায় ফাইনাল খেলায় মাইজগাঁও ক্রিকেট দলকে পরাজিত করে নাইন উইংস ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ৮টি দল অংশগ্রহণ করে।

খেলা শেষে শতাব্দী ক্লাবের সভাপতি ও মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন, সদস্য এইচএম মাসুকের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন, সমাজসেবক গোলাম মাওলা বাদল, বাওয়াছড়া পাবসস লিমিটেডের সভাপতি জয়নাল আবেদীন, সমাজসেবক আবু জাফর, ক্লাবের সহ-সভাপতি আরিফ হোসেন, এডভোকেট কামাল হোসেন শাহীন, সাধারণ সম্পাদক রনি ভৌমিক প্রমুখ।

টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক আদিল রায়হান বলেন, প্রথমবারের মত শতাব্দী ক্লাব দিবা-রাত্রী ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেছে। টুর্ণামেন্টে চট্টগ্রাম শহর, ফেনীসহ মিরসরাই উপজেলার ৮টি দল অংশগ্রহণ করে। আমরা টুর্ণামেন্টে নতুনত্ব আনার চেষ্টা করেছি। খেলায় রান আউটসহ বিভিন্ন সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের কাছে রিভিও নিয়ে প্রজেক্টরের মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরো বড় টুর্ণামেন্টের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

Tag
আরও খবর