কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কাটাছরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দেড়শ শিশুকে বিনামূল্যে খতনা

চট্টগ্রামের মিরসরাইয়ে বিনামূল্যে খতনা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়ন শাখার আয়োজনে ও মিরসরাই ডিভাইস কসমেটিক খতনা সেন্টারের সহযোগিতায় পিজ্জার পোল এলাকায় বিনামূল্যে খতনা ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমান। এসময় বক্তব্য রাখেন কাটাছরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নুর হোসাইন, জোরারগঞ্জ থানা সমাজসেবা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সমাজসেবক বোরহান উদ্দিন ভূঁইয়া। ক্যাম্পেইনে ১৫০ জন শিশুকে খতনা করানো হয়।
জোরারগঞ্জ থানা সমাজসেবা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও ক্যাম্পেইনের অন্যতম উদ্যোক্তা রেজাউল করিম চৌধুরী বলেন, কাটাছরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইতিপূর্বে সড়ক সংস্কার, দুস্থ্যদের মাঝে গরুর মাংস বিতরণ, শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় খতনা ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। যা ইতিপূর্বে এতদ অঞ্চলে প্রথম। খতনা ক্যাম্পেইনের সুবিধাভোগী শুধু কাটাছরা ইউনিয়নের মানুষ নয় মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়নের মানুষ এই সেবা গ্রহন করেছেন। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করবো।

Tag
আরও খবর