কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মারকাজুত তাহফিজ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মারকাজুত তাহফিজ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে জোরারগঞ্জ সোনালী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠান তেমুহানী মোহাম্মদীয়া আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে এবং মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলামের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শহীদুল ইসলাম মিয়া। মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ রাকিবুল ইসলাম রিফাত, মাদ্রাসার শিক্ষক রবিউল আলম ও জোরারগঞ্জ তাজমহল মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুল হাই, দারুল উলুম ওয়ার্লেস মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শোয়াইব, তালহা (রাঃ) ইসলামী একাডেমীর পরিচালক মাওলানা এম.এ.এইচ.তাওহীদ, বড়দারোগারহাট বায়তুন নুর মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম, চৌধুরীহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা জসিম উদ্দিন, বায়তুন নুর জামে মসজিদের খতিব হাফেজ নজরুল ইসলাম, সোনাপাহাড় নতুন বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাসান মেম্বার, সোনালী কমিউনিটি সেন্টারের সত্বাধিকারী হাজী আনোয়ার হোসেন, লিডার্স স্কুল এন্ড কলেজের শিক্ষক মাওলানা এনামুল হাসান রাকিব প্রমুখ। অনুষ্ঠানে মিরসরাই উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের ১৭ জন অভিভাবককে সম্মাননা প্রদান, ১০ জন শুভাকাঙ্খীকে সম্মাননা, ৫ জন শিক্ষককে সম্মাননা, ১২ জন মেধাবী শিক্ষার্থী ও ৩ জন শিক্ষার্থীকে সেরা উপস্থিতির জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিজয়ের মাস উপলক্ষ্যে শিক্ষার্থীদের কন্ঠে বিজয়ের বাংলা গজল পরিবেশন, কুরআন তেলাওয়াতসহ নানা আয়োজন ছিল।   

Tag
আরও খবর