কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এস. এ. ফারুকের উদ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

চট্টগ্রামের মিরসরাইয়ে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এস. এ. ফারুক, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় সহ¯্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) এই চক্ষু চিকিৎসা ক্যাম্প বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে সম্পন্ন হয়। এসময় প্রায় সহ¯্রাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান, ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই, সহ¯্রাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা, সাড়ে ৪ শত রোগীকে চশমা প্রদান ও লক্ষাধিক টাকার বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া আগত রোগীদের ফ্রি প্রেসার পরীক্ষা করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকরা।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের আয়োজক লায়ন প্রফেসর ডা. এস. এ. ফারুক বলেন, ‘বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহ¯্রাধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদানের আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহীতাদের অধিকাংশই হতদরিদ্র। এই দরিদ্র মানুষগুলোর কথা চিন্তা করেই আমাদের আয়োজন। আমরা বিগত কয়েকবছর যাবত এই আয়োজন করে আসছি। ভবিষ্যতেও এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করবো।’

Tag
আরও খবর