কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিনদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন মঙ্গলবার সকালে কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে আয়োজনের উদ্বোধন করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওইদিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মারুফ সংস্থার চেয়ারম্যান রেজাউল করিম। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি হামদ, নাত, ইসলামী সংগীত প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন ছিল। পরদিন বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন মারুফ সংস্থার সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম ভ‚ঁইয়া। তৃতীয় দিন বৃহস্পতিবার দিনব্যাপী আলোচনা সভা, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। মারুফ ফাউন্ডেশন ট্রাস্ট, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদ হোসেন রিগানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ছালেহ আহমদ, অভিভাবক সদস্য নুরুল ইসলাম ইরান, মারুফ সংস্থার সদস্য মীর হোসেন, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পরিচালক সাইফুদ্দীন মীর শাহীন, মারুফ সংস্থার সভাপতি রেজাউল করিম, বিশ্ব দরবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ, আল হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া উদ্দিন, শিক্ষক মজহারুল হক ও ফারুক উদ্দিন। তিনদিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় ১১০ টি ইভেন্টে অংশ নেন শিক্ষার্থীরা। এছাড়া বিদ্যালয় স্কাউটে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষক নুরুল করিমকে সম্মাননা স্মারক প্রদান, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা, স্কাউটের সর্বোচ্চ পুরষ্কার পিএসপ্রাপ্ত ২ জন ছাত্র এহতেশামুল হক উদয় ও উদয় রাজ সরকারকে সম্মাননা প্রদান, শ্রেষ্ঠ শিক্ষার্থী রাতুল করিম ও কৌশিকা নাগকে পুরষ্কৃত করা হয়।

Tag
আরও খবর