কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মারকাজুত তাহফিজ হেফজ ও নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিরসরাইয়ের মারকাজুত তাহফিজ হেফজ ও নূরানী মাদ্রাসার দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুইদিনব্যাপী অনুষ্ঠান জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালক হাফেজ মো. আরিফুল ইসলামের সার্বিক তত্বাবধানে দুইদিনব্যাপী অনুষ্ঠানমালায় ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, ঝুঁড়িতে বল নিক্ষেপ, বিস্কুট দৌড়, বেলুন ফুটানো, বস্তা দৌড়, মুরগির লড়াই, বালতি থেকে টমেটো উত্তোলন, রশি টানাটানি, বালিশ খেলা, মিউজিক্যাল চেয়ার, সুঁই সুতা, অন্ধের হাঁড়িভাঙ্গা।এছাড়া সাংস্কৃতিক পর্বে ছিল কুরআন তেলাওয়াত, হাদিস, মাসলা মাসায়েল, গজল ও কালিমা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রিফাত হোসেন, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, রবিউল আলম চৌধুরী, হাফেজ মাওলানা ক্বারি আব্দুল মতিন, মাওলানা কামাল উদ্দিন, হাফেজ মাওলানা শাহীন আহমেদ, হাফেজ মাওলানা বেলাল, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা মাঈন উদ্দিন, মাওলানা মামুন, মোঃ মাহিদ, হাফেজ মোহাম্মদ আসিফ, হাফেজ মোহাম্মদ সিফাত, হাফেজ মোহাম্মদ আফতাব উদ্দিন। প্রতিযোগিতায় হেফজ ও নুরানী বিভাগের শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরাও অংশ নেন।

Tag
আরও খবর