মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত। ‎কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

মিরসরাইয়ে আলোকিত মিরসরাই মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

মিরসরাইয়ে “আলোকিত মিরসরাই” মেধাবৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত মিরসরাই ফাউন্ডেশনের সভাপতি গাজী নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম তুহিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলোকিত মিরসরাই ফাউন্ডেশনের উপদেষ্টা আজিজুর রহমান চৌধুরী, এম. এ হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী হায়দার টিপু, চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নিজাম উদ্দিন কমিশনার, বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক শ্যামল বিএসসি, দৈনিক কালের কণ্ঠের মিরসরাই প্রতিনিধি এম. আনোয়ার হোসেন, চকবোর্ডের মার্কেটিং অফিসার ফরহাদ হক শাহীন এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী আইনুল করিম।

গোলকেরহাট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সফলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ৭২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩০ জন এবং সাধারণ গ্রেডে ৪২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

উল্লেখ্য, ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সভাপতির বক্তব্যে গাজী নিজাম উদ্দিন বলেন, মেধাবৃত্তি শুধু শিক্ষার্থীদের পুরস্কৃত করার একটি আয়োজন নয়, এটি তাদের স্বপ্ন দেখার এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমরা চাই মিরসরাইয়ের প্রতিটি শিক্ষার্থী নিজ নিজ অবস্থান থেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠুক এবং দেশ গঠনে ভূমিকা রাখুক।



Tag
আরও খবর