মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত। ‎কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা

মিরসরাইয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের বিতর্কের বিষয় ছিল— “আমাদের সমাজে মূল্যবোধের চেয়ে অর্থের প্রভাব বেশি”। প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে অংশ নেয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা এবং বিপক্ষে অংশ নেয় নবম শ্রেণির শিক্ষার্থীরা। যুক্তি, উপস্থাপনা ও তথ্যভিত্তিক বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিষয়ের বিপক্ষে অংশ নেওয়া নবম শ্রেণির শিক্ষার্থীরা।

মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষক এমদাদ হোসেন রিগানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন। তিনি বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও সত্য অনুসন্ধানের মানসিকতা তৈরি করে। বর্তমান প্রজন্মকে মেধা ও মূল্যবোধে সমৃদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার মহিউদ্দিন জিলানী। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নাজিমুজ্জামান, শিক্ষক গাজী এস এম নুরুল আহাদ এবং নজরুল ইসলাম।

Tag
আরও খবর