কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি

চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার ৮ শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জেড অ্যান্ড এস গ্রুপের চেয়ারম্যান ও মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি। তাঁর ব্যক্তিগত অর্থায়নে বুধবার (১৫ জুলাই) বাঁশখালীর বিভিন্ন দুর্গত এলাকায় ৪ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এর আগে মঙ্গলবার সাতকানিয়া উপজেলায় আরও ৪ শত  ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। দুই উপজেলায় ৮ শত পরিবার এ সহায়তা পেয়েছে।

মিরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের রোকন্দীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা পরিচালনা করছেন। তিনি দুবাইভিত্তিক জেড অ্যান্ড এস গ্রুপসহ একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান। দেশে তিনি ওয়াল ফ্লোর ট্রেডিং কোম্পানি পরিচালনা করছেন। ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়ে আসছেন তিনি। স্থানীয়দের ভাষ্য, প্রবাসে থেকেও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো তাঁর এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রবাসে থাকলেও দেশের মানুষের কষ্ট আমাকে সবসময় স্পর্শ করে। বন্যায় ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের জন্য সামান্য এই সহায়তা পৌঁছে দিতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Tag
আরও খবর