কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজারে যাত্রা শুরু করেছে নতুন জুয়েলারি প্রতিষ্ঠান ‘উমা জুয়েলার্স’। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মিঠাছড়া কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন এই প্রতিষ্ঠানকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, স্বর্ণপ্রেমী ক্রেতা ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই প্রতিষ্ঠানটির সামনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত হয়ে নতুন প্রতিষ্ঠানটির কার্যক্রম ও পণ্যসামগ্রী ঘুরে দেখেন। আধুনিক ও মনোরম পরিবেশে সাজানো হয়েছে উমা জুয়েলার্সের শোরুম। গ্রাহকদের চাহিদা, পছন্দ ও ক্রয়ক্ষমতাকে গুরুত্ব দিয়ে মানসম্মত স্বর্ণালংকার সরবরাহের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উমা জুয়েলার্সের পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধন উপলক্ষে তিন দিন স্বর্ণের গহনার মজুরি ও ভ্যাট ফ্রি সুবিধা থাকবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে স্বর্ণালংকার কিনলে ক্রেতারা বিশেষ সুবিধা পাবেন। এ আয়োজনকে কেন্দ্র করে মিঠাছড়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, নতুন এই জুয়েলারি প্রতিষ্ঠান চালুর ফলে মিঠাছড়া বাজারের ব্যবসায়িক পরিসর আরও সম্প্রসারিত হবে এবং স্থানীয় ক্রেতাদের স্বর্ণালংকার কেনাকাটায় নতুন একটি বিকল্প তৈরি হবে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিঠুন বণিক বলেন, ‘উমা জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার থেকে টানা তিন দিন স্বর্ণের গহনার মজুরি ও ভ্যাট ফ্রি সুবিধা দেওয়া হবে। এ সুযোগের মাধ্যমে ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মিঠাছড়া বাজারে নতুন এই প্রতিষ্ঠান চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের চাহিদা ও পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। গুণগত মান বজায় রেখে স্বর্ণালংকার সরবরাহের পাশাপাশি ক্রেতাদের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠানের পথচলায় স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।’

Tag
আরও খবর