কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী

মায়ের ইসালে সওয়াবের উদ্দেশ্যে মানবিক উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের চিকিৎসক ডা. মো. ইকবাল হোসেন নিজামী। অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন—এই লক্ষ্যকে সামনে রেখে অক্টোবর মাসজুড়ে মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ডক্টরস পয়েন্ট অ্যান্ড ডায়াবেটিস কেয়ারের সহযোগিতায় মাসব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময়ে জ্বর, শরীর ব্যথা, মেডিসিন, ডায়াবেটিস ও গ্যাস্ট্রোলিভারজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীরা এ সেবা নিতে পারবেন। তাঁর এ উদ্যোগকে স্থানীয়ভাবে মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখবেন ডা. ইকবাল। মিরসরাই থানা কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় ডক্টরস পয়েন্ট অ্যান্ড ডায়াবেটিস কেয়ার থেকে এ সেবা দেওয়া হবে।

ডা. মো. ইকবাল হোসেন নিজামী বলেন, ‘চলতি বছরের ২৫ মার্চ বার্ধক্যজনিত কারণে আমার আম্মা আমেনা বেগম মারা যান। তাঁর ইসালে সওয়াবের উদ্দেশ্যে আগামী এক মাস এই কার্যক্রম চলবে। ইনশাআল্লাহ, মিরসরাইয়ের অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘বিশেষ করে ডেঙ্গু ও অন্যান্য অসুস্থতায় অর্থের অভাবে যারা চিকিৎসা নিতে পারছেন না, তারা এ সেবা গ্রহণ করতে পারবেন। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা আমি সবসময়ই করে আসছি।’

নিজের দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, ২০১৮ সাল থেকে তিনি চিকিৎসাসেবা দিয়ে আসছেন। করোনাকালীন পুরো সময়ে মিরসরাইয়ের দুর্গাপুর বাজার ও হাদিফকির হাট বাজারে চেম্বারে রোগী দেখার পাশাপাশি অনলাইনে প্রবাসীদের চিকিৎসাসেবা দিয়েছেন। এমনকি প্রয়োজন অনুযায়ী রোগীদের বাড়িতে গিয়েও চিকিৎসাসেবা দিয়েছেন। এ ছাড়া ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় প্রায় ১০ থেকে ১৫টি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন তিনি। এসব ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।


Tag
আরও খবর