কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ৭৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। শনিবার বিকেলে মিরসরাই উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে এ আয়োজন অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য মো. শেখ ফরিদের সভাপতিত্বে এবং ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন অমিতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেবি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন এবং হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি হামিদা আবেদীন পলি।

শুভেচ্ছা বক্তব্যে ক্লাবের সভাপতি ফজলুল করিম নয়ন বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে শিক্ষার আলো সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়াই বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তির মূল লক্ষ্য। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে এ বৃত্তি কার্যক্রম চালু রাখা হয়েছে। ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে আরও বেশি শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাছান শাকিল এবং শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈমসহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৭৭ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Tag
আরও খবর