কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

চট্টগ্রামের মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান, সবক প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) মাদরাসার হলরুমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মঈন উদ্দিন আল আযহারী। এতে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আজিজুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা রায়হান মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মঈন উদ্দিন আল আযহারী বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনকে আলোকিত করার অন্যতম মাধ্যম। কোরআনের হাফেজরা শুধু একটি সনদ বা সম্মানের অধিকারী নন, বরং তাঁদের জীবনে কোরআনের আদর্শ ও শিক্ষা বাস্তবায়নের দায়িত্বও রয়েছে। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আজিজুল হক বলেন, শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলা মাদরাসার অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের শুধু হিফজ সম্পন্ন করাই নয়, বরং কোরআনের শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করে যোগ্য, নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মাদরাসা কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি মাদরাসার অগ্রযাত্রায় অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন শিক্ষামূলক ও মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। তাদের সাবলীল উপস্থাপনা ও পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা ও ইভেন্ট সঞ্চালনা করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবতাহি বিন ইকবাল।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দীন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক ইউসুফ মিয়া, মাওলানা নোমান ফারুকী। বক্তারা মাদরাসার শিক্ষার মান, শিক্ষার্থীদের অর্জন, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি মাদরাসার শিক্ষার মান আরও উন্নত করতে বিভিন্ন পরামর্শ দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় অগ্রগতি, মাদরাসার বিভিন্ন অর্জন এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার বিষয়গুলো তুলে ধরা হয়। পরে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, মাদরাসা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag
আরও খবর