কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মহেশখালীতে ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মহেশখালীতে প্রবল ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে বিধ্বস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।


বৃহস্পতিবার (২৬ ই অক্টোবর) বিকেল ৪টায় তিনি উপজেলার কুতুবজোম ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।


এতে কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এনডিসি, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।




এছাড়া আরো উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা, উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশ, মেয়র মকসুদ মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজবীর হোসেন, সহকারী পুলিশ সুপার রাম প্রষাদ ভক্ত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহামেদ,মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহাজান,সাধারণ সম্পাদক সাজেদুল করিম সমাজে সেবা অফিসার দিদারুল আলম, মেরিন ফিসারিজ অফিসার আলা উদ্দিন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল সুদর্শন কান্তি দে,অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব মো রশিদ’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত বুধবার (২৫ শে অক্টোবর) মহেশখালী উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ওপর বিশাল গাছ পড়ে বসতঘর বিধ্বস্ত হয়ে ঘর বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে অসংখ্য গাছপালা ভেঙে বিদ্যুতের তার ছিড়ে অন্ধকার হয়ে যায় পুরো একটি গ্রাম। পানের বরজের ৯০ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আর্থিক সহায়তা প্রদানে তালিকা তৈরির নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসককে। এসময় মহেশখালী উপজেলার কুতুবজোমের প্রান্তিক ক্ষতিগ্ৰস্থ ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৭৩১ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে