কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজার-মহেশখালী নৌরুটে ছাত্রজনতার দশ দফা দাবিতে সড়ক অবরোধ, প্রশাসনের দাবি মেনে নেওয়ার ঘোষণা

কক্সবাজার-মহেশখালী নৌরুটে ছাত্রজনতার ১০ দফা দাবি আদায়ে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে, যা শেষ পর্যন্ত প্রশাসনের দাবি মেনে নেওয়ার আশ্বাসে সমাপ্ত হয়েছে। 


মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে মহেশখালী উপজেলা থেকে একটি বিশাল মিছিল নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ জনগণ অংশ নেয়। তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দিতে কক্সবাজার সড়কের গুণগাছতলা স্থানে অবস্থান নেয় এবং রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। এসময় কক্সবাজার বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য ছাত্ররাও দাবির সাথে একাত্নতা পোষণ করে।


দশ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল স্পিডবোট ভাড়া জনপ্রতি ৯০ টাকা, কাঠের বোট বা গামবোটের ভাড়া জনপ্রতি ৩০ টাকা করা এছাড়াও গণপরিবহন চালু, লাইফ জ্যাকেট, নিরাপত্তার জন্য পর্যাপ্ত নৌযান,ব্রেস্টফিডিং চালু সহ টিকিট কাউন্টারের দাবি উল্লেখ করেন।


এসব দাবির প্রেক্ষিতে প্রায় ৩ ঘন্টা ছাত্রজনতা রাজপথে শান্তিপূর্ণ অবস্থান নেয়। এতে কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। এসময় প্রশাসনের লোকজন,গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলো।


দুপুর দেড়টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে আরডিসি মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রোবাইয়া আফরোজ, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম ছাত্রজনতার প্রতিনিধির সাথে কথা বলতে আসেন এবং সেখান থেকেই তারা ছাত্রজনতার ১০ দফার মধ্য থেকে তাৎক্ষণিক স্পীডবোট ভাড়া ৯০ টাকা ও কাঠের বোট জনপ্রতি ৩০ টাকা ভাড়া নির্ধারণ করার কথা জানান এবং সেটি আগামীকাল বুধবার থেকে কার্যকর করে ঘাটে পোস্টার টাঙিয়ে দেওয়া হবে বলে জানান। এছাড়াও অন্যান্য দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়নের ঘোষণা দেন। 


ছাত্রজনতার প্রতিনিধি রুহুল আমিন জানান, আগামীকালকের মধ্যে ৯০টাকা স্পীডবোট ভাড়া ও কাঠের বোট ভাড়া ৩০ টাকা বাস্তবায়ন করবে এবং ধাপে ধাপে অন্যান্য দাবিগুলোও পূরণ করার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, প্রশাসনকে আমরা সুযোগ দিয়েছি আশা করছি ধীরে ধীরে বাকি দাবিগুলো পূরণ করবেন।


অবরোধের ফলে সড়কে কিছু সময়ের জন্য যাত্রী ও পণ্য পরিবহন স্থবির হয়ে পড়ে। তবে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করে। 


আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়ে দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। তাদের আশ্বাসের পর ছাত্রজনতা অবরোধ তুলে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।


এই আন্দোলনের ফলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়েছে এবং আশা করা হচ্ছে যে, দ্রুতই নৌরুটের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৭৩১ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে