কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কাজের ফাঁকে ফাঁকে বিদ্যালয়ে ঘুরছেন, নিচ্ছেন ক্লাস ইউএনও তারেক সুলতান

 নিজের দাপ্তরিক কাজের ফাঁকে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ক্লাস নিচ্ছেন ইউএনও এসএম তারেক সুলতান । আর এতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গভীর প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে  প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরাও উপভোগ করছেন একজন উপজেলা প্রশাসকের শ্রেণি পাঠদান।

মোরেলগঞ্জ উপজেলার ইউএনও এসএম তারেক সুলতান  নানা কর্মকাণ্ডের মাধ্যমে উপজেলার প্রাথমিক শিক্ষার ভিত মজবুতকরণ,  শুরু থেকে নৈতিক শিক্ষা ও ইংরেজি শেখার উপর গুরুত্ব আরোপ করে এ উপজেলায় যোগদান করে এর জন্য গত ১০ মাস ধরে কাজ করে যাচ্ছেন। 

শুধু প্রাথমিকেই নয়, তিনি মাধ্যমিক ও কলেজ পর্যায়ে  শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা,  দেশপ্রেম ও ক্যারিয়ার  গঠনে  দিচ্ছেন গুরুত্বপূর্ণ পরামর্শ। 

ইতোমধ্যেই তিনি ১৭২ নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ  সরকারি  বালিকা মাধ্যমিক বিদ্যালয়,  সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে পাঠদান সহ বহু স্কুল, কলেজ পরিদর্শন করেছেন।

শিক্ষার্থীদের ইংরেজি শেখা ও ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা বৃদ্ধির জন্য ‘ইংলিশ ল্যাংগুয়েজ লার্নিং সেন্টার’ উদ্বোধন করেছেন।  উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

একজন উপজেলা নির্বাহী অফিসার এর এই কর্মকাণ্ডে খুশি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা। 

 সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী রন্দ্রিলা জানায়, শিক্ষা জাতির মেরুদণ্ড,  চিকিৎসক,  প্রকৌশলী, ব্যবসায়ী,  প্রশাসক, রাজনীতিক ভালো কিছু তৈরি  করতে প্রয়োজন উপযুক্ত শিক্ষক।

তাই আমাদের ইউএনও স্যার ক্লাস নিয়েছেন আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং এটি অনেক উৎসাহপ্রদ ছিল। 

এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান জানান, ইউএনও সাহেবের ক্লাসে ছাত্রছাত্রীরা অনেক আনন্দ পেয়েছে। তিনি এই এক ঘণ্টা সময় তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন। অনেক বিষয় নিয়েই তিনি আলোচনা করেছেন। এরকম উদ্যোগ অব্যাহত থাকলে প্রকৃত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে। এছাড়া বিদ্যালয়ে নিয়মশৃঙ্খলা ও জবাবদিহিতা বাড়বে।

স্থানীয় অভিভাবকেরাও এটাকে সাধুবাদ জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান  বলেন, ‘শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, তাই শিশুকাল থেকেই তাদের মানবপ্রেম, দেশপ্রেম,  নৈতিক শিক্ষা সহ গুনগত শিক্ষায় জোর দিতে হবে।  তাই কাজের ফাঁকে ফাঁকে উপজেলার কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চেষ্টা  করছি। আর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সচেতনতা বাড়াতে স্কুলগুলোতে যাচ্ছি। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করছি। এতে করে উপজেলার প্রাথমিক শিক্ষা সহ সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে গতিশীলতা আসবে বলে আশা করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী  এ শিক্ষার্থী  ৩৪তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে যুক্ত হন খুলনার একটি শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন ইউএনও  এসএম তারেক সুলতান। 

ইতোমধ্যেই তিনি তার সততা, কর্মনিষ্ঠা এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন কাজ করার স্বীকৃতিস্বরূপ খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।

Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

১০২৬ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

১০৩৭ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০৭৭ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০৭৭ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে