কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মৌলভীবাজারে চেম্বার চলাকালীন সময় মারা গেলেন সিনিয়র শিশু কনসালটেন্ট ডা. দেলোয়ার হোসেন

প্রবীণ ও প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন এর ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া


মৌলভীবাজারে চেম্বার চলাকালীন সময় হৃদরোগে আক্রান্ত হন ঢাকার বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালের সিনিয়র শিশু কনসালটেন্ট ও মৌলভীবাজারের প্রবীণ শিশু বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. মো: দেলোয়ার হোসেন (৬২) মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে রুগি দেখা অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে তাকে নিয়ে যাওয়া হয় শহরের লাইফ লাইন হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন

চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ নাজমুল হক। তিনি জানান, শুক্রবার চেম্বার চলাকালীন সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিক পাশ্ববর্তী লাইফ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এখানকার কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যু ঘোষণা করেন।

ডা. দেলোয়ার হোসেন মৌলভীবাজার জেলার প্রবীণ এবং অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। তিনি বিএমএর আজীবন সদস্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকার বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালের সিনিয়র শিশু কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, ডাঃ দেলোয়ার হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়। ১৯৯৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ১৬ বছর কর্মরত থেকে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় অবসরে যান। 

মরহুম এ চিকিৎসকের মৃত্যুর খবর শুনে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

গভীর শোক প্রকাশ করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিক। তিনি এ চিকিৎসকের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএমএর সাধারণ সম্পাদক ও মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবির চৌধুরী শোক প্রকাশ করে জানান, ডা. দেলোয়ার হোসেন খুব ভালো মনের এবং ভালো মানের একজন চিকিৎসক ছিলেন।

এছাড়াও শিশু বিশেষজ্ঞ ডাঃ দেলোয়ার হোসেন এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলার চিকিৎসক অঙ্গণে।

সোশ্যাল মিডিয়ায় চিকিৎসকের খবর শুনে নানা শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞ এ চিকিৎসকের সহকর্মীদের সাথে আলাপকালে তারা জানান, ডা. দেলোয়ার হোসেনের দীর্ঘ চিকিৎসা ক্যারিয়ারে অনেক সুনাম রয়েছে।

Tag
আরও খবর