কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র নতুন সাধারণ সম্পাদক হলেন মারুফ আহমদ

মৌলভীবাজার জেলা বিএনপি’র এক বিশেষ সভা জেলা সভাপতি ও সাবেক এমপি এম. নাসের রহমানের বাসভবনে অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে অনুষ্ঠিত ওই সভায় জেলা বিএনপি’র সভাপতি এম. নাসের রহমানের সভাপতিত্বে জেলার সিনিয়র নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় জেলা বিএনপি’র সাংগঠনিক বিষয় ও চলমান আন্দোলনকে আরও বেগবান করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জেলা বিএনপি’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা জাসাসের সাবেক সভাপতি মারুফ আহমদকে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

গতকাল সন্ধ্যায় জেলা বিএনপি’র পক্ষে প্রচার সম্পাদক এম ইদ্রিস আলীর গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি প্রদান করা হয়। 

উল্লেখ্য, চলতি বছরের ১৮ই সেপ্টেম্বর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের আকস্মিক মৃত্যুর কারণে ওই পদে মারুফ আহমদকে এ দায়িত্ব প্রদান করা হয়।

সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সদ্য প্রয়াত সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের জন্য দোয়া করা হয়।
Tag
আরও খবর