কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মৌলভীবাজারে জাতীয় সমাজসেবা দিবসে ৬ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ ও ঝুঁকিপূর্ণ ৬ শিশুকে শীত সামগ্রী প্রদান

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মৌলভীবাজারে 'সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।


র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‌্যালী পরবর্তীতে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস্) মো: সারোয়ার আলম, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মোসাহিদ আহমেদ চুন্নু, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ ছায়েফ উদ্দিন প্রমূখ।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, সভায় আর্থিক সহায়তা হিসেবে ১ শত ৬৬ জনকে ৬ লক্ষ ৮০ হাজার টাকার চেক এবং ৬ জন ঝুঁকিপূর্ণ শিশুকে শীত সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামসহ অতিথিরা উপকারভোগিদের হাতে চেক ও শীত সামগ্রি তুলে দেন।

আরও খবর