কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান বাংলাদেশ আওয়ামী লীগকে ‘জঙ্গি সংগঠন’ হিসেবে ঘোষণা করার দাবি জানান। 

একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কাছেও দলটিকে একই ধরনের ঘোষণা দেওয়ার আহ্বান জানান এবং অভিযানে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দেন। 

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মিজানুর রহমান নিজাম, মো. ফখরুল ইসলাম, বকশী মিজবাউর রহমান, হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ারা আহমেদ রহমান প্রমুখ।

বক্তব্যে নাসের রহমান দাবি করেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই; বন্দি বিনিময় চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় তাদের ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। এ সময় তিনি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে শিক্ষা ব্যবস্থা ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। 

দেশের গার্মেন্টস শিল্পের সংকট ও অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, প্রায় সাড়ে চারশ গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। এছাড়া অতীতের বিভিন্ন ঘটনা ও সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জার্মানির নাৎসি পার্টির উদাহরণ তুলে ধরেন। রাজপথের কর্মসূচি প্রসঙ্গে এম. নাসের রহমান বলেন, ক্ষমতায় থাকা বা না থাকার চেয়ে রাজপথে সক্রিয় থাকা বেশি জরুরি। 

নেতাকর্মীদের শৃঙ্খলার সঙ্গে মিছিল করার এবং দলবিরোধী স্লোগান না দেওয়ার নির্দেশ দিয়ে তিনি শুক্রবার (২০ নভেম্বর) রাজনগরে মিছিলের কর্মসূচি পালনের ঘোষণা দেন ও সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান। এছাড়া মিছিল ও সমাবেশে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা দেশব্যাপী যেকোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য প্রতিহত করার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


Tag
আরও খবর