কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

সহজ-সরল ছন্দ, সুকোমল অনুভূতির প্রকাশ আর নৈতিক মূল্যবোধের বার্তা নিয়ে পাঠকদের সামনে এলো তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুস্তাকিম আল মুনতাজের প্রথম ছড়াগ্রন্থ ‘জীবন গড়ার ছড়া’। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর)বিকেল ৪টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে বইটি আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখে। 

অনুষ্ঠানে বক্তব্য দেন দেশ রূপান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ, খোলা কাগজ-এর মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার কলামিস্ট এহসান বিন মুজাহির, ইমাদুদ্দীন অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল লেখক হামমাদ রাগিব এবং মাওলানা সৈয়দ আতহার জাকওয়ান। ‘রাবতা প্রকাশনা’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রবীণ ও নবীন সাহিত্যিক, সাংবাদিক এবং আলেম-উলামাদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সাংবাদিক ও সাহিত্যিকদের বক্তব্যে উঠে আসে বইটির নানা প্রসঙ্গ। 

শিক্ষক হাফেজ মাওলানা ফজলে রাব্বির কুরআন তিলাওয়াত এবং রাবতা প্রকাশনার ডিরেক্টর লাবীব হুমায়দীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের গ্রন্থটির সাহিত্যিক নান্দনিকতা নিয়ে গভীর আলোকপাত করেন বিশিষ্ট ছড়াকার মোস্তফা কামাল সাগর ও হাম্মাদ তাহমীম।

অনুভূতি ব্যক্ত করেন দহলিজ প্রকাশনার স্বত্বাধিকারী কবি হাসান মাহমুদ, গবেষক নূহ বিন হুসাইন, দারুন্নাজাত কওমি মাদরাসার শিক্ষাসচিব মুফতি ফাহিম আল হাসান, মাওলানা সৈয়দ রেজওয়ান ও মাওলানা রুমান আহমদসহ সাহিত্যপ্রেমী গুণীজনেরা। 

আলোচকরা বলেন, ‘জীবন গড়ার ছড়া’ স্রেফ ছন্দের খেলা নয়; এটি শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মননে নীতি-নৈতিকতা, আত্মশুদ্ধি এবং মানবিক মূল্যবোধের বীজ বপন করার এক দারুণ প্রয়াস। সহজ ভাষার আবরণে জটিল জীবনবোধকে যেভাবে লেখক ফুটিয়ে তুলেছেন, তা বর্তমান সময়ে শিশু সাহিত্যের জন্য এক অনন্য সংযোজন। 

অনুভূতির কথায় বইটির লেখক মুস্তাকিম আল মুনতাজ বলেন, “বইটির প্রতিটি ছড়ায় ফুটে উঠেছে প্রফুল্ল মনের সুর, প্রার্থনার বার্তা এবং অনুশোচনার ছোঁয়া। শিশু-কিশোরদের মনে ইতিবাচক চিন্তা ও সুন্দর চরিত্র গঠনে বইটি প্রেরণা জোগাবে বলেই আমার বিশ্বাস।”

শিশু-কিশোরদের পাশাপাশি বইটি অভিভাবক ও শিক্ষানুরাগীদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাবতা প্রকাশনার প্রকাশক লাবীব হুমায়দী।

Tag
আরও খবর